মালদা

বেহাল রাস্তা মেরামতির দাবীতে একাট্টা মালদার কাটাগড়ের মানুষ

মালদার কাটাগড় থেকে কাঞ্চনটার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা স্বাধীনতার পর থেকে বেহাল অবস্থা পড়ে রয়েছে। প্রায় পাঁচ হাজার মানুষ এই পথ দিয়ে চলাচল করে। বেহাল রাস্তার কারনে নিত্যদিন সমস্যার সন্মুখি হন ওই এলাকার সাধারন মানুষ। বিশেষ করে যা দূর্বিসহ হয়ে দাঁড়ায় বর্ষাকালে। যদিও এলাকার অসুস্থ রোগীদের জন্য এই সমস্যা নিত্যদিনের। আর সেই কারনেই এলাকাবাসী রাস্তার দাবীতে এবার একাট্টা। গ্রামবাসীরা পরিস্কার জানিয়ে দিয়েছে। এতদিন তাদের ডান বাম সমস্ত দল প্রতিশ্রুতি দিয়েছিলো রাস্তা করে দেওয়ার। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। এবার এই এলাকা থেকে কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী আবু হাসেম খান চৌধুরীর ঘনিষ্ট ঝুমা ঘোষ দাঁড়িয়েছে। অন্যদিকে এখানে পঞ্চায়েত সমিতিতে এবার নির্দল প্রার্থী হিসাবে মননোয়ন করেছেন এলাকার যুবক সমির ঘোষ। দুইজনই গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রথমেই কাজ করবেন গ্রামের রাস্তা। আর এই নিয়েই জমে উঠেছে বিরোধী দলের সঙ্গে ভোটের লড়াই।

           এবিষয়ে দুই দলের প্রার্থীদের দাবী তারা নির্বাচনে জয়ী হলে এই এলাকার বেহাল রাস্তা মেরামত করার জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/HxAZXVgmYEo